1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজীপুরের শ্রীপুরে ভুমিকম্পের সময় আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ডেনিম্যাক কারখানার অনেক শ্রমিক আহত। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ভুমিকম্পের সময় আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ডেনিম্যাক কারখানার অনেক শ্রমিক আহত।

প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্ক সৃষ্টি হলে ডেনিম্যাক লিমিটেড কারখানার শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত কম্পনের সময় শ্রমিকরা দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গেলে ধাক্কাধাক্কি ও পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হন।স্থানীয়রা জানান, কম্পন টের পাওয়া মাত্র শতাধিক শ্রমিক একসঙ্গে বের হতে চাইলে সিঁড়িতে ভিড় তৈরি হয়। এতে অনেকে পড়ে যান এবং অন্যদের চাপায় আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ডা. বিজন মালাকারের তথ্য অনুযায়ী, অর্ধশতাধিক শ্রমিক চিকিৎসা নিয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল।শ্রীপুর ফায়ার সার্ভিস জানায়, আতঙ্কে হুড়োহুড়ি করায় এ ধরনের দুর্ঘটনা ঘটে, তবে কারখানার কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। স্থানীয়রা বলছেন—সঠিক নিরাপত্তা প্রশিক্ষণের অভাবই এমন মানবিক দুর্ঘটনার বড় কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!