1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ‘শান্তিরক্ষী’ পাঠানোর সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজায় ‘শান্তিরক্ষী’ পাঠানোর সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রতিনিধি

গাজায় শান্তি মিশনে বাংলাদেশের সেনা পাঠানোর সম্ভাবনা এখনই বাস্তব রূপ নিচ্ছে না। ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী দিনের নির্বাচিত সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজায় ফোর্স পাঠানো নিয়ে সত্যিকার অর্থে এখনও কোনো অগ্রগতি হয়নি। বর্তমানে শুধু একটি সম্ভাবনা আছে যে, বাংলাদেশ এর অংশ হতে পারে; এর চেয়ে বেশি কিছু নয়। বিষয়টি এখনও চূড়ান্ত বা ‘ক্রিস্টালাইজ’ হয়নি। কয়েকটি দেশ ইতোমধ্যে আগ্রহ ব্যক্ত করলেও দেশগুলোর মধ্যে পারস্পরিক আপত্তির বিষয়ও রয়েছে।”

‘পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। আগামী এক সপ্তাহের মধ্যে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তাই পরবর্তী সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে তারা এ ব্যাপারে কী পদক্ষেপ নেবে’— যোগ করেন উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পরবর্তী সরকারের জন্য ‘বোঝা’ হবে কি না— এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমি উল্টোটা মনে করি। আমরা অনেক অমীমাংসিত ইস্যু এগিয়ে দিচ্ছি, যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা আরও সহজ হয়।’ তবে, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার খুব একটা সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমরা অফিশিয়ালি এখনও প্রার্থিতা প্রত্যাহার (উইথড্র) করিনি, তবে এ নিয়ে কোনো প্রচারণাও (ক্যাম্পেইন) করছি না।’উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের এই গুরুত্বপূর্ণ পদে মো. তৌহিদ হোসেনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও ফিলিস্তিনের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জন রয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!