1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে প্রধান ফটকে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা গাজায় চলমান বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা ও রাফায় যে গণহত্যা চালিয়েছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, মায়েদেরকে বিধবা করেছে, তার প্রতিবাদেই আমাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। আজকের সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে ইসরায়েলি বাহিনীকে তাদের সাম্রাজ্যবাদী নীতি থেকে সরে আসতে হবে। যুদ্ধবিরোধী চুক্তি নিশ্চিত করে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, আজকের সমাবেশ থেকে আমরা বিশ্ব মোড়লদের একটি বার্তা দিতে চাই- এই অবিচারের একটি স্থায়ী সমাধান হওয়া উচিত। ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি ইতিহাসের অন্যতম কলঙ্কিত ও জঘন্য গণহত্যা। আমরা অতি শিগগিরই এসব অবিচার ও অন্যায়ের বিচার চাই এবং অনতিবিলম্বে যুদ্ধবিরোধী চুক্তির আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!