1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

প্রতিনিধি

শান্তি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিক্ষোভে শিক্ষার্থীরা—‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘ইসরায়েলের আগ্রাসন রুখে দাও মুসলমান’সহ নানা শ্লোগান দেন।
মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আমরা মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের মানুষের প্রতি আমাদের সংহতি জানাতে আমরা রাজপথে নেমেছি।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, অনেকে আছে বিশ্ব মানবাধিকারের কথা বলে, কিন্তু যখনই প্রশ্নটা ফিলিস্তিনের আসে সবাই নিশ্চুপ হয়ে যায়। সবাই নিরঙ্কুশ সমর্থন জানায় সেই ইহুদি রাষ্ট্রকে। ইহুদি আমেরিকা ও ইসরাইলের এই বর্বর আচরণ আমরা নিন্দা জানাই। আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করার জন্য পুরো বিশ্বের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সমাবেশে জবির আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, যখন ফিলিস্তিনের মানুষের উপর বর্বর হামলা করা হয়, নারী, শিশুদের উপর হামলা করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা তরুণ সমাজকে বলতে চাই, এই সময়ের খালিদ বিন ওয়ালিদের দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে। মুসলমানদেরকে আহ্বান জানাই- আপনারা আপনাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনুন। আমাদের প্যালেস্টাইনকে রক্ষা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!