1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

গাইবান্ধায় পুকুরে বিষ প্রয়োগে ৩০০ মণ মাছ নিধনের অভিযোগ

প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাড়ে চার একর আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রজাতির প্রায় ৩শ মণ মাছ মরে যাওয়ায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাছ চাষী মোন্তাজ আলী ।

মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক।

এ ঘটনায় গতকাল সোমবার গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছ চাষী মোন্তাজ আলী। অভিযোগে উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের বাসিন্দা আব্দুল ওয়ারেছসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া এলাকায় মোন্তাজ আলীর মালিকানাধীন সাড়ে চার একর জমির পুকুরে তার বড় ছেলে মেহেদি হাসান দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে মেহেদি হাসান প্রতিদিনের মতো পুকুরে গেলে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল ওয়ারেছ তার ওপর চড়াও হন। এ সময় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে আব্দুল ওয়ারেছের নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল মেহেদি হাসানকে ধাওয়া করে সেখান থেকে সরিয়ে দেয় এবং পরে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিক্রির উপযোগী প্রায় ৩শ মণ মাছ মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!