1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় খেলার সময় খালের পানিতে ডুবে অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য সানা মিয়া। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল অনুরুদ্ধ ও অপূর্ব। খেলার একপর্যায়ে তারা বোতলে পানি আনতে মন্দির সংলগ্ন খালের দিকে যায়।

এদিকে অন্য শিশুরা খেলা শেষে নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও দীর্ঘ সময় ধরে অনুরুদ্ধ ও অপূর্ব বাড়িতে না ফেরায় তাদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সহপাঠীদের কাছ থেকে জানতে পারে, তারা খালে গেছে। এরপর স্বজনরা খালে নেমে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!