1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাজারের মাংস ব্যবসায়ী একরামুল হক গরুর পচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। এরপর খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইনসহ উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ, ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি করতে নিয়মিত ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!