ইপেপার / প্রিন্ট
গভীর রাতে শীতার্ত বাস্তহারাদের মাঝে কম্বল নিয়ে হাজির ডিসিচট্টগ্রামে বাস্তহারা পথে বসবাসকারী শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সূত্র জানা যায়, শীতের তীব্রতা বিবেচনায় গভীর রাতে নগরীর বিভিন্ন জায়গায় কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ওই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি নিজে উপস্থিত থেকে মহানগরের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন স্থান এবং মেহেদীবাগ এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয় এই শীতবস্ত্র। এ সময় মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।