1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গত বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে এবার সুপার এইটে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

গত বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়ে এবার সুপার এইটে

প্রতিনিধি

বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার তারা আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে আসরের সবচেয়ে বড় চমকটাও দিয়েছে সিকান্দার রাজার দল। এরপর বৃষ্টির কল্যাণে আরও এক পয়েন্ট পেয়ে জিম্বাবুয়ে এখন সুপার এইটে, বিপরীতে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

গতকাল (মঙ্গলবার) ‘বি’ গ্রুপের ম্যাচে লড়ার কথা ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল অস্ট্রেলিয়াও। কারণ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের পর চোট-জর্জর দলটির সুপার এইটের আশা বেঁচে ছিল স্রেফ কাগজে-কলমে। কিন্তু জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সব আশা শেষ অস্ট্রেলিয়ার। কারণ তাদের অবশিষ্ট ম্যাচ জিতলে নামের পাশে থাকবে ৪ পয়েন্ট। বিপরীতে ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে ওঠা শ্রীলঙ্কার ৬ এবং জিম্বাবুয়ের পয়েন্ট ৫। ‍উভয়ের একটি করে ম্যাচ বাকি।

বিশ্বকাপের পরবর্তী পর্বে ওঠার পর জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি সেই সময়ের কথা স্মরণ করি, যখন আমরা (বিশ্বকাপের) উপ-অঞ্চলভিত্তিক বাছাইপর্ব খেলছিলাম। সেখানে কেনিয়া, রুয়ান্ডা, তানজানিয়ার মতো দলের বিপক্ষে খেলেছি। আমি তখন দলের সামনে দাঁড়িয়ে বলেছিলাম– “আমরা আজ এই অবস্থায়, আপনি যদি এটাকে বিশৃঙ্খলা বলেন এখানে আমরা নিজেদের কারণেই আছি। দোষ দেওয়ার মতো আর কেউ নেই। এই পরিস্থিতি পরিষ্কার করতে পারব শুধু আমরাই, বের হতেও পারব আমরাই। এরপর আমরা উপ-অঞ্চলের বাছাই জিতলাম, তারপর মূল বাছাইপর্বেও জিতেছি।’

তবে এখানেই থামতে চান না সিকান্দার রাজা। ভালো ফল করলেও তিনি মনে করেন, এটি কেবল পথের একটি ধাপ পূরণ। দলের সামনে এখনও বড় লক্ষ্য বাকি। রাজা বলেন, ‘আমরা উদ্‌যাপন করব, তবে খুব অল্প সময়ের জন্য। কারণ আগামীকাল আমাদের ভ্রমণ করতে হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে। আমরা যা অর্জন করেছি, সেটা শুধু একটি ঘর টিক চিহ্ন দেওয়া—পুরো লক্ষ্য নয়।’

‘আমরা যে লক্ষ্য নিয়ে নেমেছি, সেটি এখনও পূর্ণ হয়নি। তাই দল মনোযোগী থাকবে, প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। দেশের জন্য, দলের জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে, আমরা তা করব এবং ফল আনার চেষ্টা করব। ছোট করে উদ্‌যাপন হবে, তারপর পরের ম্যাচের প্রস্তুতি– কারণ এটি কেবল একটি ধাপ, একমাত্র লক্ষ্য নয়’, আর যোগ করেন জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!