1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোট সফল করতে মাঠে নামলেন উপদেষ্টারা, সপ্তাহব্যাপী জেলা সফর শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণভোট সফল করতে মাঠে নামলেন উপদেষ্টারা, সপ্তাহব্যাপী জেলা সফর শুরু

প্রতিনিধি

 আসন্ন গণভোটকে ঘিরে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে সরাসরি প্রচারণা কার্যক্রম শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করতেই এই সপ্তাহব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা ১৫ জানুয়ারি থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন, যা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। এ সময় তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রচারণা কর্মসূচির আওতায় উপদেষ্টারা জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করবেন। এসব সভা ও মতবিনিময়ে গণভোটের সাংবিধানিক গুরুত্ব, রাষ্ট্র সংস্কারের সঙ্গে এর সম্পর্ক এবং গণভোটে অংশগ্রহণের পদ্ধতি তুলে ধরা হবে।

সরকারি সূত্র জানায়, এই প্রচারণার মূল লক্ষ্য হলো— গণভোটকে ঘিরে বিভ্রান্তি দূর করা, ভোটারদের আস্থা বৃদ্ধি করা এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে নতুন ভোটার ও তরুণ সমাজকে গণভোটের তাৎপর্য বোঝাতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রাম জেলায় অবস্থান করছেন। সেখানে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং গণভোটসংক্রান্ত প্রস্তুতি ও জনসচেতনতা কার্যক্রম পর্যালোচনা করবেন। একই সঙ্গে বিভিন্ন মতবিনিময় সভা ও কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সরকার মনে করছে, জেলা পর্যায়ে উপদেষ্টাদের সরাসরি উপস্থিতি ও জনসংযোগ গণভোটের প্রতি জনগণের আস্থা বাড়াবে এবং একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ গণভোট আয়োজনের পথ সুগম করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!