1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“গণতন্ত্র কেবল জাতীয় নয়, স্থানীয় সরকারেও কার্যকর করতে হবে” — তারেক রহমানের তরুণদের সঙ্গে আলোচনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“গণতন্ত্র কেবল জাতীয় নয়, স্থানীয় সরকারেও কার্যকর করতে হবে” — তারেক রহমানের তরুণদের সঙ্গে আলোচনা

প্রতিনিধি

সিলেটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র শুধুমাত্র জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্থানীয় সরকার এবং কমিউনিটি পর্যায়েও কার্যকর করতে হবে।

তরুণদের সঙ্গে সরাসরি আলাপের সময় তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

তারেক রহমান বলেন, “উন্নত দেশগুলোতে আমরা দেখি—ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক অনুশীলন কার্যকরভাবে রয়েছে। বাংলাদেশেও এ ধরনের বাস্তবায়ন প্রয়োজন।”

তিনি দেশের স্বাস্থ্যসেবার অবস্থার দিকে ইঙ্গিত করে বলেন, সরকারি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা রোগীর তুলনায় অপ্রতুল। ফলে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান দ্রুত সেবা নিশ্চিত করতে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করা বাস্তবসম্মত নয়, বরং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালের ব্যবস্থা থাকা উচিত।

প্রতিরোধমূলক চিকিৎসা এবং কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ রোগে ঘরে ঘরেই প্রাথমিক চিকিৎসা প্রদানের পরিকল্পনা থাকছে।

শ্রম এবং বিদেশি কর্মীর বিষয়েও তিনি বলেন, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে যান, যার বড়ো অংশ অদক্ষ। তাই কারিগরি ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থা আধুনিক করা হবে, পাশাপাশি ভাষা শিক্ষা যুক্ত করা হবে, যাতে যুবকরা আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ হিসেবে কাজ করতে পারে।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষায় বিনামূল্য ব্যবস্থা নারী শিক্ষায় বড়ো অগ্রগতি এনেছে। তিনি জানান, বিএনপি সরকারের পরিকল্পনায় ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে, যা পরিবারের প্রধান নারীর নামে প্রদত্ত হবে। এর মাধ্যমে মাসিক ২,০০০–২,৫০০ টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

পরিবেশ ও নগর ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হলে শহরের ময়লা ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শব্দদূষণের মতো সমস্যা সমাধান সম্ভব। বিএনপি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে।

কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর ভূমিকা নিয়ে তিনি বলেন, “অন্যায় হলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষককে প্রতীকী নয়, বাস্তব ও কার্যকর সহায়তা দিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!