1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণঅভ্যুত্থান স্মরণে রাবিতে জুলাই চত্বরের ভিত্তিপ্রস্তর, থাকছে বিজয় ফিস্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গণঅভ্যুত্থান স্মরণে রাবিতে জুলাই চত্বরের ভিত্তিপ্রস্তর, থাকছে বিজয় ফিস্ট

প্রতিনিধি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।এ উদযাপনে ‘জুলাই চত্বর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। এছাড়া ৫ আগস্ট ছাত্রজনতার বিজয় মিছিল এবং বিশ্ববিদ্যালয়ের হল সমূহে থাকছে বিজয় ফিস্ট।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, ১৩ জুলাই বেলা ১১টায় ‘জুলাই চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন, ১৫ থেকে ১৬ জুলাই সেমিনার ও আলোচনা অনুষ্ঠান, স্মৃতিচারণ ও নাট্য উৎসব, ১৮ জুলাই শিক্ষক সংহতি সমাবেশ, ২০ জুলাই বিকেল সাড়ে ৩টায় শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা, ২৪ জুলাই রাবি গ্রন্থাগার ও শহীদ স্মৃতি সংগ্রহশালায় জুলাই কর্ণার স্থাপন।

কর্মসূচিগুলোর মধ্যে আরো রয়েছে, ১ আগস্ট কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, ১ থেকে ৫ আগস্ট আলোকচিত্র প্রদর্শন ও ডকুমেন্টারি, ২ আগস্ট চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, ৩ থেকে ৪ আগস্ট বিপ্লবকেন্দ্রিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া জুলাই বিপ্লবকে কেন্দ্র করে স্মারক ও অ্যালবাম প্রকাশিত হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!