1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খ্যাতিমান শিক্ষক ও গবেষক ড. আবদুল মমিন চৌধুরী আর নেই - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

খ্যাতিমান শিক্ষক ও গবেষক ড. আবদুল মমিন চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট ইতিহাসবিদ, খ্যাতিমান শিক্ষক ও গবেষক ড. আবদুল মমিন চৌধুরী আর নেই। তিনি আজ শুক্রবার রাজধানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

দেশ-বিদেশের জার্নালে ইতিহাস বিষয়ে তাঁর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি কলা অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিনেট-সিন্ডিকেট সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই গুণী শিক্ষক। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই শিক্ষক ইতিহাস শিক্ষার প্রসার ও গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন।

বরেণ্য ইতিহাসবিদ হিসেবে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!