1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খেলার ভেতরে অন্য ‘খেলা’র শ্বাসরুদ্ধকর যাত্রার গল্প ‘শেষটা কাল্পনিক’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খেলার ভেতরে অন্য ‘খেলা’র শ্বাসরুদ্ধকর যাত্রার গল্প ‘শেষটা কাল্পনিক’

প্রতিনিধি

ফ্লাডলাইটের আলো ঝলমলে ক্রিকেট মাঠের উল্টোপিঠে অন্ধকার। ক্ষমতার খেলা, বিশ্বাসঘাতকতার ফাঁদ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে কেন্দ্র করে লেখা এই উপন্যাস খেলার ভেতরের অন্য ‘খেলা’র ২৩ বছরের শ্বাসরুদ্ধকর এক যাত্রা।

ক্রিকেট খেলা আর এর আড়ালের খেলার ২৩ বছরের গল্প এক উপন্যাসে তুলে এনেছেন রাজীব হাসান! শেষটা কাল্পনিক, পাওয়া যাবে বাতিঘরের স্টলে (৭০০-৭০৪)। এছাড়া বাতিঘরের অনলাইনেও।

ফ্লাডলাইটে ঝলসে ওঠা ক্রিকেট মাঠের আলোঝলমলে গ্ল্যামারের আড়ালেই অন্ধকার! ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গল্প। মাঠে রান ওঠে, পর্দার আড়ালে লেখা হয় অন্য খেলার স্কোরকার্ড। দেশের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়, এক অনুসন্ধানী সাংবাদিক আর বোর্ডরুমে বসে থাকা ক্রিকেটের হর্তাকর্তা—কখনো নীরব সাক্ষী, কখনো সরব অংশীদার সেই খেলায়।

বাংলাদেশের ক্রিকেটের খেলার ভেতরের খেলা, মানবিক টানাপোড়েনের শ্বাসরুদ্ধকর কাহিনি আপনাকে টেনে নেবে শেষ পৃষ্ঠা পর্যন্ত। প্রশ্ন উঠবে—আমাদের বিশুদ্ধতম আবেগ জড়িয়ে আছে যে খেলায়, সেটাই কি শুদ্ধ?

২০০৩ থেকে ২০২৬ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটের বাইরের এই আখ্যান অনেক চেনা গল্পকে অচেনা চোখে দেখা আর অজানা গল্পকে অবাক বিস্ময়ে আবিষ্কার করা।

জন্ম ২০ মার্চ ১৯৮৪, দিনাজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর। রংপুরে বেড়ে ওঠা, সাহিত্য ও লেখালেখির প্রথম পাঠ। হরিপদ ও গেলিয়েন—প্রথম উপন্যাসেই পাঠকদের বিপুল সাড়া, কালি ও কলম পুরস্কার জয়। অনন্যা প্রকাশিত উপন্যাস আমাদের শহরে বাঘ এসেছিল, বোকা বাবা ও কিডন্যাপার, একলাবতী; কিশোর নভেলা অভিরূপের অভিযান। ১৭ বছর দেশের শীর্ষ পত্রিকায় সাংবাদিকতা করে এখন কাজ করছেন শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানে, ব্র্যান্ড কমিউনিকেশন নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!