1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনা ও বাগেরহাটে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা ২৭ জানুয়ারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খুলনা ও বাগেরহাটে জামায়াত আমিরের নির্বাচনি জনসভা ২৭ জানুয়ারি

প্রতিনিধি

খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার)। জনসভায় প্রধান অতিথি থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। খুলনা জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এই জনসভার আয়োজক। জনসভা সফল করতে ১৫ সাব কমিটি গঠন করা হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে যশোর হয়ে খুলনায় আসবেন। খুলনার কর্মসূচি শেষে তিনি বাগেরহাট জেলার নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।

তিনি বলেন, জনসভাকে সফল করতে ইতোমধ্যে প্রায় ১৫টি উপকমিটি ও সাবকমিটি গঠন করা হয়েছে। পুরোদমে চলছে প্রস্তুতি । আমরা মাঠ পরিদর্শন করেছি, ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। থাকবে ব্যারিকেট, নিরাপত্তা ব্যবস্থা ও নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা। জেলা প্রশাসন, পুলিশ ও কেএমপির কাছ থেকে প্রয়োজনীয় সব অনুমতি নেওয়া হয়েছে। এই জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। আগতদের জন্য পানি ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জনসভা উপলক্ষে ২৫ ও ২৬ জানুয়ারি মহানগরী ও জেলায় মাইকিং, মিছিল এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় চলছে প্রচার মিছিল।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য দেবেন খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দেওয়াল ঘড়ির প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন এবং খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এ ছাড়া, জামায়াত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর আমির খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনি জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

এ সময় জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, মহানগর সেক্রেটারি ও খুলনা-২ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ। পরে নেতৃবৃন্দ খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের নির্বাচনী জনসভার মঞ্চ তৈরী ও মাঠ পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!