1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনার ৬টি আসনে ৪৬ জনের মনোনয়নপত্র জমা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খুলনার ৬টি আসনে ৪৬ জনের মনোনয়নপত্র জমা

প্রতিনিধি

খুলনার ৬টি আসনে ৪৬ জনের মনোনয়নপত্র জমা
খুলনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা। এদিন বিকেল ৫টার মধ্যে খুলনার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ প্রার্থী।

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জেএসডি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ সম অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এনডিএম, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার এবং আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এসব তথ্য জানিয়েছেন।

খুলনার ছয়টি আসনের মধ্যে খুলনা-১ আসনে ১৩টি মনোনয়নপত্র জমা হয়েছে। প্রার্থীরা হলেন, সম্মিলিত জাতীয় জোটের অন্তর্গত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায়, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বিএনপির আমীর এজাজ খান, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত ম-লসহ দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার ম-ল ও গোবিন্দ হালদার মনোনয়নপত্র জমা দেন।

খুলনা-২ আসনে ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্ল্যাহ।

খুলনা-৩ আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলনের মো. আব্দুল আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএমের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ এবং স্বতন্ত্র আব্দুর রউফ মোল্যা, মো. মুরাদ খান লিটন, মঈন মোহাম্মদ মায়াজ, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এসএম আরিফুর রহমান মিঠু।

খুলনা-৪ আসনে ৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির এস কে আজিজুল বারী, স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন, খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম।

খুলনা-৫ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলি আসগার, ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার, জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা হয়েছে। প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, বিএনপির এসএম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার ম-ল এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!