1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় সিআইডির অফিসে আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খুলনায় সিআইডির অফিসে আগুন

প্রতিনিধি

খুলনায় সিআইডির অফিসে আগুন
খুলনা বিভাগীয় সিআইডি অফিস ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে খুলনার শিরোমনি এলাকায় অবস্থিত সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কক্ষের এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা ও আসববপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!