1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

প্রতিনিধি

খুলনায় আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।
কামরুল হোসেন মনি বলেন, একটি বিষয় নিয়ে বিকেলে শিববাড়ী মোড়ে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ৮-১০ জন দুর্বৃত্ত আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের ওপর হামলা চালায়। এ সময় আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারপিট করে।
আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন বলেন, ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি শিববাড়ী মোড়ে দেখা করার কথা বলেন। বিকেলে আমরা শিববাড়ী মোড়ে গেলে এসে জিজ্ঞেস করে আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওন কে? আমি পরিচয় দেওয়ার পর কিছুটা সামনে এসে আমাকে ৮/১০ জন ঘিরে ফেলে। এরপর মারপিট শুরু করে। আমি নিজেকে রক্ষার জন্য হোটেল টাইগার গার্ডেনের ভেতরে চলে যাই। এ সময় সহকর্মী কামরুল ইসলাম মনিকেও বেদম মারপিট করে। তারা পূর্ব থেকে একটি মাইক্রোবাসে করে এখানে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা বলেন, এ ধরনের হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা দায়ী। সাংবাদিকদের ওপর বার বার এই হামলার ঘটনা ঘটছে। পূর্বের হামলার বিচার করা হলে এমন ঘটনা ঘটতো না।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন তৎপরতা নেই বললেই চলে। পুলিশ প্রশাসন দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। খুলনা প্রেসক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, বিএফইউজে খুলনা ইউনিট ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!