ইপেপার / প্রিন্ট
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহানগরীর লবনচরা কৃষ্ণনগর এলাকায় ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে গুলি করে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয় ৬ জন। তাদের সকলকে আটকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।