1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

প্রতিনিধি

খুলনা জেলার ফুলতলায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার দামোদর উত্তরপাড়া এলাকায় বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, একটি দোনালা কাটা বন্দুক, ৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— ফুলতলার দামোদর কলোনি পাড়ার বাসিন্দা মো. সেলিম শেখর ছেলে তরিকুল ইসলাম সুমন (২৩) এবং ফুলবাড়ীগেট এলাকার বাসিন্দা নাজমুল আহমেদ চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী (২৭)।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অস্ত্র বা মাদক বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে থানার সাদা পোশাকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটা ব্যাগের ওপর ৯ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ৩টি আগ্নেয়াস্ত্র সামনে রেখে ৪ যুবককে মাটিতে বসা দেখেই অস্ত্রসহ সুমন ও তানভীরকে ধরে ফেলেন। এ সময় বাকি দুই যুবক দৌড়ে পালিয়ে যায়। তবে আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবকের উপস্থিতি কোনো কিলিং মিশনে যাওয়া নাকি অস্ত্রের বেচাকেনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র জানান, খুলনা জেলা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!