1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খিলগাঁওয়ে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খিলগাঁওয়ে লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও থানার ৬ নাম্বার শান্তিপুর কালভার্ট এলাকার লেক থেকে মোজাফফর হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫১ বছর।

রোববার (২ নভেম্বর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট লেকে এক ব্যক্তিকে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে আমাদের খবর দিলে আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, আমরা তার পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার নাম মোজাফফর হোসেন বলে জানতে পারি। তবে এখন পর্যন্ত আমরা ওই ব্যক্তির পরিবারকে খুঁজে বের করতে পারিনি। তার জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা পেয়েছি সেখানে আমাদের অফিসার পাঠিয়েছি। ওই ব্যক্তির শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। এটা আত্মহত্যা না অন্য কোনো বিষয় তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!