1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে নারীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে নারীর মৃত্যু

প্রতিনিধি

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহত সোনিয়া একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন সোনিয়া। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোনিয়া বরগুনা সদরের হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে খিলগাঁও কুসুমবাগ পুলিশ পার্কের পাশে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

নিহত সোনিয়ার স্বামী মো. ফোরকান জানান, গত রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সোনিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে জানালার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজনেরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!