1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়া-তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট অরুণার, এরপর... - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

খালেদা জিয়া-তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট অরুণার, এরপর…

প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

৫ আগস্ট সরকার পতনের পরপরই দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এরপর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে দেখা যায়, আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একদল অভিনয়শিল্পী গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস।

সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে আবারও ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ড. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা।

দীর্ঘ সাড়ে ৭ বছর পর ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর দেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াই এরই মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই মা–ছেলের এই দীর্ঘপ্রতিক্ষীত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

যাদেরই একজন ‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস। বুধবার রাত ১০টায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস।

সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।

তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতেই তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয়শিল্পী। নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সখ্যতা ও ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়গুলো টের পেয়ে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস।

প্রসঙ্গত, ‘আলো আসবেই’ গ্রুপে ছিলেন—সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!