1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়া-তারেক রহমানের প্রার্থিতা ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়া-তারেক রহমানের প্রার্থিতা ঘিরে বগুড়ায় উৎসবের আমেজ

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়াতেও বইছে নির্বাচনের হাওয়া।
সোমবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে সারা দেশের ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত ওই তালিকায় বগুড়ার ছয়টি আসনের প্রার্থীর নামও রয়েছে। এর মধ্যে বিশেষ করে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণা হওয়ার পর থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যায় উৎসবের আমেজ।
ঘোষণার পরপরই সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলার সিনিয়র নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াবাসী সবসময়ই গণতন্ত্র ও বিএনপির পক্ষে। বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও জনগণের ভোটে বিজয় অর্জন করব। এই ঘোষণা শুধু প্রার্থিতার নয়, এটি বগুড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
স্থানীয় এক কর্মী বলেন, তারেক রহমান প্রার্থী হওয়ায় আমরা উজ্জীবিত। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার।
অন্যদিকে, শহর থেকে গ্রাম পর্যন্ত নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় আনন্দ মিষ্টি বিতরণ ও আতশবাজি ফোটানোর মাধ্যমে উৎসবের আমেজ দেখা যায়।
বগুড়ায় বিএনপির প্রার্থী ঘোষণার পর পুরো জেলায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন, আর সাধারণ ভোটারদের মাঝেও শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!