1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়া জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন: সংসদে দাবি মীর শাহে আলমের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খালেদা জিয়া জামায়াত নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন: সংসদে দাবি মীর শাহে আলমের

প্রতিনিধি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় সংসদে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামায়াত নেতাদের দায়মুক্তি ও জাতীয়ভাবে সম্মানিত করার উদ্দেশ্যে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিলেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মীর শাহে আলম বিরোধী দলের প্রতি বলেন, খালেদা জিয়ার এই পদক্ষেপের কথা তারা কখনও উল্লেখ করেননি। এছাড়া শহীদ মিনারে নেতাদের নিয়ে যাওয়ার প্রচলনও তার নেতৃত্বের অবদান বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী স্পিকারের দিকে ইঙ্গিত করে বলেন, “আপনি যে চেয়ারে বসে আছেন, তা ১৯৭১ সালের প্রতিনিধিত্ব বহন করছে। বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম হিসেবে আপনার স্থান নিশ্চিত করতে ভূমিকা রেখেছে বিএনপি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, যুদ্ধেও সরাসরি অংশ নিয়েছেন।”

তিনি সংসদের ট্রেজারি বেঞ্চে উপস্থিত মুক্তিযোদ্ধাদের তালিকা তুলে ধরে বলেন, সরকারি দলের বেঞ্চে বহু প্রথিতযশা মুক্তিযোদ্ধা রয়েছেন—যেমন জয়নাল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, অ্যাডভোকেট ফজলুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকে।

মীর শাহে আলম বিএনপির ঐতিহাসিক আন্দোলনের কৃতিত্ব তুলে ধরে বলেন, “বিএনপি তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলনের ট্রফির একমাত্র ধারক—১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট। অন্য কোনো দল এটি প্রদর্শন করতে পারে না। আওয়ামী লীগ ৭১ ও ৯০ বলতে পারলেও জুলাই-আগস্টের ট্রফি তাদের নেই। বিরোধীরা জুলাই-আগস্ট বলতে পারলেও ৭১ ও ৯০ তাদের নেই।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির বক্তব্যে স্বৈরাচার, দুর্নীতি ও অন্যান্য সমালোচনামূলক বিষয় উল্লেখ করেছেন। প্রতিমন্ত্রী বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গুম, খুন, নির্যাতন ও জেল-জুলুম পেরিয়ে আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আসুন দেশ পুনর্গঠনে সহযোগিতা করি এবং দেশকে ভালো জায়গায় নিয়ে যাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!