1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: দুদু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: দুদু

প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের এক বিরল প্রতীক। গৃহিণী থেকে রাষ্ট্রনায়ক হিসেবে পরিণত হওয়া খালেদা জিয়া বহু মাত্রিক অবদানের মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সবসময় মানুষের হৃদয়ে স্মরণীয় থাকবেন।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডুয়া আয়োজিত অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়া আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী, সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, সদস্য কামাল উদ্দিন জসিম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রশিদ আহমেদ মামুন, মো. বায়েজিদ বোস্তামি, মো. ত্বহা, ডা. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

দুদু বলেন, “বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং মানুষের জন্য কাজের প্রশ্ন আসে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথেও লড়াই করেছেন।”

অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!