1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয়।

চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। শুভকামনা জানাচ্ছি। চিঠিতে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।

আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি। দোয়া করি, আপনি যেন আপনার দল ও মহান জাতির জন্য শক্তি ও দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!