1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে উঠছে শোকপ্রস্তাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে উঠছে শোকপ্রস্তাব

প্রতিনিধি

সম্প্রতি লোকান্তরিত বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরনোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট। আজ বুধবার বাজেট সেশনের প্রথম দিনে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে।

গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা খালেদার সন্তান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে হস্তান্তর করতেই ঢাকায় এসেছিলেন তিনি।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, নিয়ম অনুযায়ী বুধবার বাজেট সেশন শুরুর প্রথম দিন উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন বসবে। সেখানে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজকের অধিবেশনেই বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়া, ভারতের সাবেক এমপি এল গনেশন এবং এমপি সুরেশ কালমাদির প্রতি শোক ও শ্রদ্ধা জানানো হবে।

আগামী ৬৫ দিন ভারতের পার্লামেন্টের উভয়কক্ষে ৩০টি অধিবেশন হবে। তারপর ২ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!