1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খালেদা জিয়ার প্রস্থান জাতির জন্য অপূরণীয় ক্ষতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খালেদা জিয়ার প্রস্থান জাতির জন্য অপূরণীয় ক্ষতি

প্রতিনিধি

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ভাষা শুধু আবেগে থেমে থাকেনি, ইতিহাসের ওজনেও দাঁড়িয়েছে। দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রস্থানকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। সংগঠনটি বলছে, গণতন্ত্র, নাগরিক অধিকার ও বহুদলীয় রাজনীতির সংগ্রামে তার ভূমিকা সময়ের দলিল হয়ে থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এসব তথ্য জানানো হয় এতে বলা হয়, ৩৭ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর সঙ্গে লড়াই শেষে ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মোজাহিদ শুভ গভীর শোক জানিয়েছেন।

নেতারা বলেন, খালেদা জিয়া ছিলেন প্রতিকূলতার মুখে আপসহীন নেতৃত্বের প্রতীক। সংকটে তিনি জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন, আর প্রস্থানে রেখে গেছেন ঐক্য ও প্রতিরোধের শিক্ষা। বিএইচআরএফ নেতারা বলেন, খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধান ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয়।

তারা আরও বলেন, ‘আপসহীন নেতৃত্বই তাকে ইতিহাসে আলাদা অধ্যায় দিয়েছে’। সংকটময় সময়ে তার নেতৃত্ব জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তার প্রস্থান জাতিকে ঐক্য ও প্রতিরোধের শিক্ষাও দিয়ে গেল।

শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিএইচআরএফ নেতাদের প্রত্যাশা, জাতি এই শোককে ধারণ করবে, শক্তিতে রূপান্তর করবে এবং কল্যাণময় ভবিষ্যতের পথে এগিয়ে যাবে। শেষে আল্লাহর কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার ৩১ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!