1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাবার খেতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খাবার খেতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তরুণের

প্রতিনিধি

জয়পুরহাটে দুপুরে খাবার খেতে দোকান থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় মারুফ হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিনহাজ হোসেন ওরফে আপেল (২২) নামে আরেক তরুণ আহত হয়েছেন। তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে জয়পুরহাট-বদলগাছী সড়কের সদর উপজেলার ভাদসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মারুফ হোসেন সদরের ভাদসা ইউনিয়নের ভগবানপুর গ্রামের মিঠু হোসেনের ছেলে। আর আহত মিনহাজ হোসেন ওরফে আপেল একই গ্রামের মিজানুর রহমানের ছেলে। মিনহাজ ও মারুফ সম্পর্কে প্রতিবেশী চাচা-ভাতিজা বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদরের দূর্গাদহ বাজারে মারুফ হোসেনের বাবার একটি ভাঙারি দোকান রয়েছে। মারুফ সকাল থেকে দোকানে ছিলেন। মিনহাজ সেখানে এসেছিলেন। দুজনে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে ভাদসা বাজার এলাকায় একটি বাস মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মিনহাজকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহেদ আল মামুন বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের একজন মারা গেছেন। আর একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!