1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাগড়াছড়িতে বিএনপির বিরুদ্ধে হুমকি ও মব সৃষ্টির অভিযোগ জামায়াত প্রার্থীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খাগড়াছড়িতে বিএনপির বিরুদ্ধে হুমকি ও মব সৃষ্টির অভিযোগ জামায়াত প্রার্থীর

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি-ধমকি ও মব সৃষ্টির অভিযোগ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

এয়াকুব আলী চৌধুরী বলেন, খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে বিএনপি। যার ফলে এজেন্ট, কর্মী ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি বলেন, শালবন এলাকায় তার নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং ক্যাম্প স্থাপন করতে গেলে হামলা চালিয়ে কর্মীদের আহত করা হয়েছে। এছাড়া টাকা বিতরণের অভিযোগ তুলে প্রতিপক্ষ তার লোকজনের পকেটে জোরপূর্বক টাকা গুঁজে দেওয়ার চেষ্টা করেছে এবং পেট্রোলের বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানির অপচেষ্টা চালিয়েছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এয়াকুব আলী চৌধুরী।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসুল জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শহরের শালবাগান এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেছে এমন খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন এবং বিষয়টি নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে গঠিত যুগ্ম জেলা জজের নেতৃত্বাধীন ইলেক্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। সকাল ১০টায় আটক তিনজনকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!