1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলি, গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলি, গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক

প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম হাফছড়ি ইউনিয়নের পাইনং পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সংস্কার) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে সংঘর্ষের পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের গুইমারা উপজেলা সংগঠক হিসেবে পরিচিত ঝিমিত চাকমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাকে চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, চিকিৎসা শেষে ঝিমিত চাকমাকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাইনং পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এদিকে ইউপিডিএফ এক বিবৃতিতে ঝিমিত চাকমাকে তাদের গুইমারা উপজেলা সংগঠক হিসেবে উল্লেখ করে তার মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগও তোলা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গত তিন দিনে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে তিনটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ইউপিডিএফের চার সদস্যকে আটক এবং পৃথক ঘটনায় দুই সদস্য নিহত হওয়ার তথ্যও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!