1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ

প্রতিনিধি

খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় (উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ সংলগ্ন) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, বাড়ির মালিক ও আশপাশের লোকজন একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে ঘটনাস্থলে তেমন কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। একটি প্লাস্টিকের টুকরো আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, এটি কোনো পটকা বা বাজির শব্দও হতে পারে। তবে যেহেতু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট বাসায় জামায়াতের প্রার্থী মাঝে মাঝে অবস্থান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!