1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাওয়ার পর যে কাজগুলো করা উচিত নয় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

খাওয়ার পর যে কাজগুলো করা উচিত নয়

প্রতিনিধি
দুপুর বা রাতে ভরপেট খাওয়ার পর লম্বা একটা ভাতঘুম অথবা সিগারেটের ধোঁয়ায় সুখটান। এ অভ্যাস অনেকের কাছেই বড্ড সুখের। কিন্তু বাস্তবে এই অভ্যাস সুখের থেকে ‘অসুখ’ই বেশি ডেকে আনে। ঘুম বা সিগারেটের ধোঁয়ায় টান ছাড়াও এমন অনেক কাজ আছে যা কখনওই ভরা পেটে করা উচিত নয়। আসুন আমরা জেনে নেই খাওয়ার পর কোন কাজ গুলো করা উচিত নয়।
খেয়ে উঠেই ঠান্ডা পানি
খেতে খেতে অনেকেই পানি পান করেন। আবার কেউ কেউ খাওয়া শেষ করে পানির গ্লাসে চমুক দিয়ে ওঠেন। এ দুটোর কোনটাই করবেন না। যদি পানি পান করতেই হয় উষ্ণ গরম পানি পান করুন। কারণ, খাওয়ার সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায়। সে অবস্থায় পেটে ঠাণ্ডা পানি পড়লে হজমের সমস্যা হবে। সেদিক থেকে হালকা উষ্ণ পানি হজমে সহায়তা করে।
খাওয়ার পরপরই চা
চায়ের পাতায় অ্যাসিডের পরিমাণ অধিক মাত্রায় থাকে। ফলে, খাবারে যে প্রোটিন থাকে তা অ্যাসিডের উপস্থিতিতে কঠিন হয়ে যায়। যার জন্য হজম হতে বেশি সময় লাগে।
খাওয়ার পরপর ধূমপান
খাওয়া শেষ করেই অনেকে সিগারেটে সুখটান দিতে শুরু করেন। যা শরীরের পক্ষে ক্ষতিকারক। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, সারাদিনে ১০টা সিগারেট শরীরের যে ক্ষতি করে, খাওয়ার পরপর একটি সিগারেট খেলে একই ক্ষতি হয়।
খেয়ে উঠেই ফল
আয়ুর্বেদশাস্ত্রে ভরা পেটে ফল খাওয়ার পরামর্শ দেয়া হলেও, খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে ফল খাবেন না। এতে পেটে গ্যাস হয়। খাওয়ার অন্তত দুই ঘণ্টা পরে অথবা এক ঘণ্টা আগে ফল খাওয়া উচিত।
খেয়ে উঠেই বিছানায়
এতে খাবার ঠিকঠাক হজম হয় না। পরিপাকে ব্যাঘাত ঘটায়। রাতে খেয়ে ওঠার অন্তত দুই থেকে তিন ঘণ্টা পরে ঘুমোতে যান। 
খেয়ে উঠেই গোসল
এতে হাত-পাসহ সারা শরীরে রক্তপ্রবাহ বেড়ে যায়। তবে, একই সময়ে পেট ঠাণ্ডা হয়ে যাওয়ায় পেটের চারপাশে রক্তপ্রবাহ কমে। এতে পাচনতন্ত্রে সমস্যা দেখা দেয়। এ ভাবে চললে গ্যাস, অম্বল, গলা-বুক জ্বালা অবধারিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!