1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খাওয়ার পরে পেট ভার? যেভাবে দূর করবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

খাওয়ার পরে পেট ভার? যেভাবে দূর করবেন

প্রতিনিধি

উৎসবে-আয়োজনে একটু ভারী খাবার তো খাওয়া হয়ই। যাদের হজমক্ষমতা অত্যন্ত ভালো, তাদের কথা আলাদা। তবে বেশিরভাগই একটু ভারী বা মসলাদার খাবার খেলে পেট ভার হয়ে থাকে। অনেকের আবার দ্রুত খাওয়ার অভ্যাস, এটিও হতে পারে পেট ভার হওয়ার কারণ। তাই আস্তেধীরে চিবিয়ে খাওয়া উত্তম।

উৎসবের রান্নায় মাংস জাতীয় খাবার বেশি থাকে আর ফাইবার জাতীয় খাবার কম খাওয়া হয়। যে কারণে হজম কঠিন হয়ে যায়। অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার খেলে পেট ভার হয়ে যেতে পারে। তাই মজাদার খাবার তো খাবেনই, তবে তার আগে নিজের পেটের স্বাস্থ্য ঠিক রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার পরে পেট ভার লাগলে কী করবেন-

আদার জাদু

পেট ভার লাগার সমস্যা দূর করতে পারে আদা। আপনি যদি খাওয়ার পরপরই আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা পানিতে মিশিয়ে খেয়ে নেন, তাহলে এই পেট ভার লাগার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া আদা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। তাতেও মিলবে উপকার।

একটুখানি দই

দই, বিশেষ করে টক দইয়ের উপকারিতার কথা আলাদা করে বলার প্রয়োজন নেই। আপনি মসলাদার কিংবা ভারী খাবার খাওয়ার পরপরই এক বাটি টক দই খেলে নিন। এমনিতেও টক দই আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। এ ধরনের প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার সব সময়েই খাওয়া প্রয়োজন। কারণ এ ধরনের খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধি পায়। যা হজমে সহায়তা করে। এতে পেট ভার হওয়ার সমস্যা দূর হয়।

পর্যাপ্ত পানি পান করুন

অনেকেই এই ভুল করেন! পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস, তবে খাবার খাওয়ার ভেতরে নয়। অনেকেই খাবার খাওয়ার সময় ঢকঢক করে অনেকটা পানি পান করে ফেলেন। এমনটা করা যাবে না। কারণ তাতে হজমের সমস্যা আরও বৃদ্ধি পাবে। তবে পর্যাপ্ত পানি পানের বিষয়টি বাদ দেওয়া যাবে না। পানি খেতে হবে খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!