1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্লাসে বসে পর্ন ভিডিও দেখছেন শিক্ষক, দেখে ফেলায় ছাত্রকে মারধর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ক্লাসে বসে পর্ন ভিডিও দেখছেন শিক্ষক, দেখে ফেলায় ছাত্রকে মারধর

প্রতিনিধি

ক্লাসের মধ্যে বসেই পর্নোগ্রাফি ভিডিও দেখছিলেন এক শিক্ষক! কিন্তু উঁকি মেরে তার ফোনে সেই ভিডিও দেখে ফেলে এক ছাত্র। এরপর আট বছরের সেই ছাত্র বাকিদের সঙ্গে হাসাহাসি শুরু করে।

আর এরই জেরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি অল্পবয়সী ওই ছাত্রের চুলের মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন অভিযুক্ত ওই শিক্ষক। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসিতে ঘটা এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম কুলদীপ যাদব। তাকে ইতোমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ক্লাসে বসেই অশ্লীল ভিডিও দেখছিলেন তিনি।

একপর্যায়ে অল্পবয়সী এক ছাত্র উঁকি মেরে তা দেখে ফেলে। এরপর আরও কয়েক জন ছাত্র শিক্ষকের এই কীর্তি দেখতে পায়। পরে তারা ক্লাসের মধ্যেই হাসাহাসি শুরু করে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক। একপর্যায়ে রাগের মাথায় তিনি ওই ছাত্রকে ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দেন।

ভুক্তভোগী ওই ছাত্রের বাবা পুলিশকে জানিয়েছেন, তার ছেলের কানে এবং মাথায় আঘাত লেগেছে। প্রায়ই ওই শিক্ষক ক্লাসে বসে এই ধরনের ভিডিও দেখতেন বলে অভিযোগ রয়েছে। এমনকি বাঁশ দিয়েও ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ছাত্র বাড়িতে গিয়ে নালিশ করলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার বাবা। অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

ঝাঁসি গ্রামীণের পুলিশ সুপার গোপীনাথ সোনি জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ক্লাসে ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ক্লাসে বসে অশ্লীল ভিডিয়ো দেখছিলেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

অবশ্য অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এখনও তা জানা যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!