1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত

প্রতিনিধি

ক্রীড়াঙ্গনের নির্বাচনও স্থগিত
৫ আগস্ট পরবর্তী সময়ে ফুটবল, ক্রিকেট ছাড়া সকল ফেডারেশনেই অ্যাডহক কমিটি। মাস খানেক জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন/এসোসিয়েশনের উদ্দেশ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য চিঠি দিয়েছিল। গলফ ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আরো কয়েকটি ফেডারেশনের নির্বাচন কর্মকাণ্ড শুরুর অবস্থায় ছিল।

গতকাল নির্বাচন কমিশন এক আদেশ জারি করেছে। সেখানে ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন ও গণভোটের আগে কোনো পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক, বণিক সমিতিসহ সকল সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারীর পর আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। গলফ ফেডারেশনে ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে কর্মকাণ্ড স্থগিত হচ্ছে, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গলফ ফেডারেশনের নির্বাচন আপাতত স্থগিত। অন্য কোনো ফেডারেশন/এসোসিয়েশনের নির্বাচনের কর্মকাণ্ড শুরু হবে না জাতীয় নির্বাচনের আগে’, বলেন পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

গতকাল রাতে নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াঙ্গনেও নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত গলফ ফেডারেশন কিংবা সকল ফলে উদ্দেশ্যে এই সংক্রান্ত কোনো চিঠি দেয়নি ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচন কমিশনের আদেশ স্বয়ংক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনের জন্য কার্যকর বলে মনে করেন পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান। জাতীয় নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের এমন নির্দেশনা।

আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ ফেডারেশনের সঙ্গে বৈঠক করে। সেপাক টেকরো, রাগবি, বেসবলসহ আরো কয়েকটি ফেডারেশন/এসোসিয়েশন তাদের অফিস কক্ষ সমস্যা সমাধান চায়। জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান সংকট পূরণের আশ্বাস দিয়েছেন। মওলানা ভাসানী স্টেডিয়াম, জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে অব্যবহৃত ও অতিরিক্ত কক্ষ ১১ ফেডারেশনের মধ্যে বন্টন করার পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!