ইপেপার / প্রিন্ট
ক্রিকেটারদের দাবির মুখে নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি
বিতর্কিত মন্তব্যের জেরে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগ দাবিতে সবধরনের খেলা বয়কট করেছেন ক্রিকেটাররা। এ ঘটনায় বর্তমানে শেরাটনে সংবাদ সম্মেলন করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
কোয়াবের সংবাদ সম্মেলন চলাকালেই বিসিবির ফাইন্যান্স কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। তাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি ঢাকা পোস্ট নিশ্চিত করেছেন বিসিবির শীর্ষ একজন পরিচালক। তবে এখনও আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়নি বোর্ড।