1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্রাচে ভর দিয়ে রিপন, ননদের সঙ্গে এলেন ৬৭ বছরের দৃষ্টি প্রতিবন্ধী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ক্রাচে ভর দিয়ে রিপন, ননদের সঙ্গে এলেন ৬৭ বছরের দৃষ্টি প্রতিবন্ধী

প্রতিনিধি

দীর্ঘ ১৮-১৯ বছর পর ভোট দিতে ক্রাচে ভর দিয়ে এসেছেন রিপন। লম্বা সময় পর তিনি ভোটাধিকার প্রয়োগের অনুভূতি জানালেন এভাবে, ‘এত বছর পর ভোট দিতে পেরে বাংলার জনগণ খুশি। অনেক ভালো লাগছে। এখন ভোট দিতে যাব (ঢুকব)।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের অধীন টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার আগে এসব কথা বলেন রিপন। স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন তিনি।

কাছাকাছি সময়ে ভোট কেন্দ্রে এসেছেন দৃষ্টিশক্তিহীন ৬৭ বছর বয়সী ভোটার হাজেরা বেগম। তার সঙ্গে ছিলেন ছোট ভাইয়ের স্ত্রী পপি ভূঁইয়া। রাজধানীর গোপীবাগের বাসিন্দা হাজেরা বেগম ভোট দিতে পেরে খুব খুশি, কথা বলছেন হেসে হেসে। কথা বলতে কষ্ট হলেও ননদের হাত ধরে দাঁড়িয়ে থাকা হাজেরা ভোট দিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। এদিকে, আগের চেয়ে ভোটের অবস্থা অনেক ভালো বলে জানান পপি ভূঁইয়া।

কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে ভোটারদের। সংসদীয় আসন ঢাকা-৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: আব্দুল মান্নান। এ ছাড়া আসনটিতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলাম লড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!