1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মুগ্ধ তাসকিন

প্রতিনিধি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে সেখানে অনুশীলনের ফাঁকে দলের ক্রিকেটারদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে বিশেষ করে সমুদ্রপাড়ে দেখা গেছে দলের অনেক ক্রিকেটারদের।

আজ বৃৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিওতে বেশ উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা। তাসকিন জানালেন, পরিবারের থেকে দূরে থাকলেও দলটাই এখন তার কাছে পরিবারের মতো। দলের সদস্যেদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নানা জায়গা দারুণ উপভোগ করছেন এই পেসার।

ভিডিওতে তাসকিন তার অনুভূতি প্রকাশ করেছেন, ‘আমরা পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!