1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোলে চড়ে ভোটকেন্দ্রে ৯০ বছরের রমেশ, বললেন, ‘এটাই হয়তো শেষ ভোট’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কোলে চড়ে ভোটকেন্দ্রে ৯০ বছরের রমেশ, বললেন, ‘এটাই হয়তো শেষ ভোট’

প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনেই। আজ জেলা শহরের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক বিরল ও আবেগঘন দৃশ্য। বয়সের ভারে ন্যুব্জ, হাঁটতে অক্ষম ৯০ বছর বয়সী বৃদ্ধ রমেশ চন্দ্র এসেছেন ভোট দিতে। নিজের পায়ে চলার শক্তি নেই, নাতির কোলে চড়ে বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দেওয়া শেষে রমেশ চন্দ্রের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। উপস্থিত সাংবাদিকদের সামনে আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, শরীর তো আর চলে না। পা দুটোর জোর কবেই ফুরিয়ে গেছে, কিন্তু নাগরিক দায়িত্ব তো পালন করতে হবে। তাই নাতিকে বললাম, আমাকে নিয়ে চল। আজ অনেক দিন পর এমন শান্ত পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। কোনো ভয় নেই, বিশৃঙ্খলা নেই। এটাই হয়তো আমার জীবনের শেষ ভোট। পছন্দের মানুষকে ভোটটা দিয়ে যেতে পেরে শান্তি পাচ্ছি।

আজ সকালে একই কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের প্রার্থী আবু তাহের। রমেশ চন্দ্রের মতো অনেক প্রবীণ ও নারী ভোটারকে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে এবার মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৫ লাখ ৭৪ হাজার পুরুষ এবং ৫ লাখ ৭০ হাজারের বেশি নারী ভোটার রয়েছেন। তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী লড়াই করছেন। স্থানীয়দের মতে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। তবে লালমনিরহাট-২ আসনে জনতা দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামালের প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, নির্বাচনী এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এবার প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসার জন্য সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!