1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

কোয়ার্টার ফাইনাল, বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ কোচ

প্রতিনিধি

বাংলাদেশের এশিয়া কাপ অভিষেকটা হয়েছে দুর্দান্ত। এশিয়ান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে ০-২ গোলে হেরেছে। চীন ম্যাচে এমন পারফরম্যান্সের পর বাংলাদেশকে নিয়ে অনেকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে। কোয়ার্টার ফাইনালে উঠলে বিশ্বকাপে খেলার সুযোগও তৈরি হবে।

আজ (বৃহস্পতিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বাস্তবতার সাথেই হাঁটলেন। তিনি বলেন, ‘আমি প্রতিটি ম্যাচকে সেভাবেই দেখি যেভাবে তা সামনে আসে এবং যেমনটি আমি বলেছি এবং আমি বারবার একই কথা বলতে চাই না। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে যাচ্ছি। আমি এটা ভাবতে চাই যে প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার একটি শিক্ষামূলক সুযোগ।’

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশ। তাই সাফ অঞ্চলে বেশিই খেলতে হয় ৷ এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট বাংলাদেশের জন্য শিক্ষণীয় মনে করছেন বাটলার, ‘সাফের পর্যায়ে খেলা আর এএফসির পর্যায়ে খেলার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। এখানকার মাঠ, প্রশিক্ষণের সুবিধা এবং প্রতিপক্ষ দলের মান অনেক উন্নত। সবকিছুই এখানে অনেক বেশি পেশাদার এবং সুশৃঙ্খল। আমি আন্তরিকভাবে মনে করি যে সাফ, বাফুফে এবং এই ছোট দলগুলো এই ধরনের টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখতে পারে।’

উত্তর কোরিয়া বাংলাদেশের গ্রুপে সবচেয়ে উচু র‌্যাংকিংধারী দল। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা এখানে আবার এসেছি উত্তর কোরিয়ার মতো খুব, খুব শক্তিশালী একটি দলের মুখোমুখি হতে। তারা টেকনিক্যালি দারুণ দক্ষ এবং সত্যিই খুব প্রতিভাধর একটি দল। আপনি যদি তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ের দিকে তাকান, তবে বুঝতে পারবেন তারাই সম্ভবত এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট।’

গত ম্যাচে বাংলাদেশের গোলপোস্ট সামলিয়েছেন মিলি আক্তার। তাকে নিয়ে বেশ প্রশংসা করে কোচ বলেন,‘মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না। চীন ম্যাচের আগে প্রায় ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!