1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোয়ার্টারে ফিরবেন মেসি? – যা বললেন কোচ স্কালোনি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কোয়ার্টারে ফিরবেন মেসি? – যা বললেন কোচ স্কালোনি

প্রতিনিধি

পেরুর বিপক্ষে শেষ ম্যাচে দলে ছিলেন না মেসি। আগের ম্যাচে ২৪ মিনিটেই ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে পেয়েছিলেন চোট। এরপর সেই ম্যাচটা শেষ করলেও পেরুর বিপক্ষে ম্যাচে দেখা যায়নি তাকে। আবার একইদিনে ছিলেন না কোচ লিওনেল স্কালোনি। কানাডার বিপক্ষে ম্যাচে দেরি করে মাঠে প্রবেশ করার ১ ম্যাচের সাসপেনশনে ছিলেন আর্জেন্টিনা কোচ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোচ হিসেবে আবার ডাগআউটে ফিরছেন স্কালোনি। তারচেয়ে বড় স্বস্তির খবর, চোট কাটিয়ে লিওনেল মেসিও ফিরে আসছেন শুরুর একাদশে। সবশেষ ট্রেনিং সেশনে ছিলেন দলের সঙ্গে। পুরোপুরি হাস্যজ্জ্বল মুখেই দেখা গিয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। ধারণা করা হচ্ছে ইকুয়েডর ম্যাচে শুরু থেকেই থাকবেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াইসি স্পোর্টস নিজেদের সবশেষ প্রতিবেদনে মেসির খেলার সম্ভাবনাই জোর দিয়ে প্রকাশ করেছে। যদিও কোচ লিওনেল স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে মেসির সঙ্গে আলাপ করে নেয়ার পক্ষে।

সংবাদ সম্মেলনে স্কালোনি জানালেন, ‘আমি তার সঙ্গে আলাপ করিনি। কারণ আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব, কারণ ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই কাছে মনে হয় সে (মেসি) সময় নিবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

দুই নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানো হবে কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে কোচ স্কালোনিকে। এমন সম্ভাবনাও ফিরিয়ে দেননি তিনি, ‘অবশ্যই এটা হতে পারে। এই প্রতিপক্ষের (ইকুয়েডর) বিরুদ্ধে তারা এর আগেই দুজনে মিলে খেলেছে। আজকের ট্রেনিং সেশন শেষে আমরা এই নিয়ে সিদ্ধান্ত নেবো। এই সম্ভাবনা আমরা ফেলে দিচ্ছি না কারণ তারা একসঙ্গে দারুণ কাজ করেছে আর এটাও আমাদের হাতে থাকা একটি বিকল্প।’

তবে এদের মাঝেও কোচ আলাদা করে বললেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজকে নিয়ে, ‘লাউতারো কেবল ভালোই করেনি, সে তার সুযোগের জন্য অপেক্ষা করেছে। আর এটাই আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে। দুজনেই গোল করেছে, আশা করছি এই ধারা আগামীকালও বজায় থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!