1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আটক ১, জব্দ ভারতীয় পেঁয়াজ, চিনি ও মোটরসাইকেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আটক ১, জব্দ ভারতীয় পেঁয়াজ, চিনি ও মোটরসাইকেল

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আটক ১, জব্দ ভারতীয় পেঁয়াজ, চিনি ও মোটরসাইকেল

সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় পেঁয়াজ, চিনি ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানটি মাদক ও চোরাচালান রোধে তৎপরতার অংশ।

সোমবার ভোর থেকেই কোম্পানীগঞ্জ থানার পুলিশ মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান শুরু করে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ সিকান্দর আলী। তার সঙ্গে সঙ্গীয় ফোর্সও ছিল।

অভিযানে মোট ০৪ বস্তা ভারতীয় পেঁয়াজ, ০২ বস্তা ভারতীয় চিনি এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি এক যুবককে আটক করা হয়, যিনি স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, কোম্পানীগঞ্জের নয়াবস্তি, দোপরিপাড়, আংশিক ছড়ার পাড়, শিবনগর, বরমসিদ্দিপুর গ্রাম ও বাগান বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারিরা সক্রিয়। এসব এলাকায় মাদক কার্যক্রমের কারণে জনজীবন প্রভাবিত হচ্ছে এবং যুব সমাজও ঝুঁকির মধ্যে পড়ছে।

থানা পুলিশ ভাটরাই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পেঁয়াজ, ভারতীয় চিনি ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!