1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির নেতৃত্বে লাল মিয়া ও ফখরুল ইসলাম। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির নেতৃত্বে লাল মিয়া ও ফখরুল ইসলাম।

প্রতিনিধি

সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২০২৮ ইংরেজি মেয়াদের নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।
১৩ জুন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। সংগঠনটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সঙ্গে সম্পৃক্ত।
অনুমোদিত কমিটিতে মো. লাল মিয়া সভাপতি, মো. শওকত আলী বাবুল কার্যকরী সভাপতি, হাজী মো. নজরুল ইসলাম ও মো. ইব্রাহিম খলিল সহ-সভাপতি, মো. ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. আবুল বাশার বাদশা ও মো. হানিফ মিয়া সহ-সাধারণ সম্পাদক, মো. নাছির মিয়া সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মো. এনামুল হক কোষাধ্যক্ষ এবং মো. আমিনুল ইসলাম প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নূর মোহাম্মদ, মো. বশির উদ্দিন, হাজী মো. রফিক মিয়া, মো. শাহ আলম, মো. সুরুজ আলী ও মো. জুয়েল মিয়া।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মালিকদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতের উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মোঃ জয়নাল আবেদীন,
কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!