1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জ কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

কোম্পানীগঞ্জ কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত।

মোঃজয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ(সিলেট)প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়াদের ছররা গুলিতে মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কালাইরাগ সীমান্তসংলগ্ন ভারতের চংকেট এলাকার বাগানে এ ঘটনা ঘটে।
নিহত সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের নাজিরগাঁও (কারবালারটুক) গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনজন বাংলাদেশি যুবক মাদকের চালান আনতে সীমান্ত পেরিয়ে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থানকালে খাসিয়াদের সুপারি বাগানে ঢুকে পড়ে। এ সময় খাসিয়ারা তাদের সুপারি চোর সন্দেহে লক্ষ্য করে কয়েক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তার সঙ্গে থাকা অপর দুইজন মো. সুমন মিয়া (২৫) ও  মো. মাসুম আহম্মদ (২০) মরদেহ বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার নাজিরগাঁও (কারবালার টুক)গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) -এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিহতসহ তিনজনই পূর্বে চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!