1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃজয়নাল আবেদীন কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় থানা পুলিশের দ্রুত ও সফল অভিযানে একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মামলা রুজুর মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে এসআই নাজমুল হক মামুন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ণাচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হুলেন জনিক বাবু দাস , পিতা—মৃত মানিক বাবু দাস। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ণাচ্ছগ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তিনি কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এক নম্বর আসামি।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা নম্বর ২৮, তারিখ ২৭/১২/২০২৫ খ্রিস্টাব্দে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১)/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী পুলিশের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধ দমনে এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!