1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর-২০২৫ এর উদ্বোধন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর-২০২৫ এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় দিকে উপজেলা প্রা‌ণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে প্রা‌ণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে এক‌টি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে স্থানপ্রাপ্ত স্টলগুলো পরিদর্শন করে আলোচনা সভায় মি‌লিত হন।

সভায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাবিদ হাসনাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম সরকার, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ থানার এএসআই আবুল কালাম প্রমুখ।

প্রদর্শনীতে উদ্যোক্তা ও খামারীরা ৩০ টি স্টলে গবাদিপশু পাখি, হাঁস মুরগি প্রদর্শন করে। অতিথিরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শেষে সফল উদ্যোক্তা ও খামারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!