1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোপা দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন দিবালা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

কোপা দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন দিবালা

প্রতিনিধি

সম্প্রতি কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির ৩০ জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার

সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে এই মৌসুমে ৩৯টি ম্যাচ খেলেছেন দিবালা। করেছেন ১৬ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে। সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে। তবে যখনই মাঠে ফিরেছেন, খুব একটা মন্দ করেননি। তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার।

নিজের পারফরম্যান্স নিয়ে দিবালা সন্তষ্টু থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালোনির। তাই জায়গাও মেলেনি স্কোয়াডে। যা নিয়ে দ্য অ্যাথলেটিকের সাথে হতাশাই ঝেড়েছেন, ‘কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায়।’

‘আমি বুঝি যে কোচদের জন্যও কাজটা সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে।’-যোগ করেন তিনি।

রোমার এমন মৌসুম নিয়েও নিজের অনুভূতি জানান দিয়েছেন দিবালা, ‘ছয়ে থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না। আমাদের দলের এর থেকে ভালো করার সামর্থ ছিল। আমরা ভালোই খেলেছি, তবে শেষ করেছি ছয়ে থেকে। আমি মোটেও সন্তুষ্ট নই, আমরা আরও ভালো করতে পারতাম।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!