1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কোপার আগে বড় সুখবর দিলেন স্ক্যালোনি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

কোপার আগে বড় সুখবর দিলেন স্ক্যালোনি

প্রতিনিধি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার আভাস দিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। শোনা যাচ্ছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্বের কারণেই দায়িত্ব ছাড়তে চান মেসিদের এই কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন স্ক্যালোনি। সভাপতি তাপিয়া যতদিন চাইবেন ততদিন কোচ হিসেবে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে গতকাল (রোববার) সংবাদ সম্মেলনে এসেছিলেন স্ক্যালোনি। এদিন নিজের ভবিষ্যত নিয়েও কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। কোপার পরও আর্জেন্টিনার ডাগআউটে থাকতে চান তিনি।

স্ক্যালোনি বলেন, বছরটা আমার ভালো কাটছিল না এবং মনে হয়েছিল এখনই থেমে যাওয়ার সময়। নিজের সবটুকু প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে, সত্যি বলতে গত নভেম্বরে এমনটা ছিল না। এএফএ প্রেসিডেন্ট যতদিন চাইবেন, ততদিন এখানে থাকব আমি।

কোপায় অংশ নিতে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের অধিকাংশ ফুটবলার। শিগগিরই যোগ দেওয়ার কথা লিওনেল মেসিরও। ইন্টার মায়ামি তারকা সম্পর্কে স্ক্যালোনি বলেন, ‘ভালো দিক হলো মেসি ইন্টার মায়ামিতে ধারাবাহিকতা ধরে রেখেছে। বিশেষ করে ইনজুরির পরও। এটা গুরুত্বপূর্ণ যে, সে আরও খেলার সময় পেয়েছে। আমরা তাকে ফুল ফিটনেসে দেখতে পাচ্ছি। অনুশীলনের জন্য আগামীকাল (আজ) দলের সঙ্গে যোগ দেবে সে।

কোপার আগে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন স্ক্যালোনি। তবে সেই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। এ সম্পর্কে স্ক্যালোনি বলেন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে। কিন্তু আমরা সবসময়ই বলি, দল সবার আগে। পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি, সে আমাদের হয়ে কী করেছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!